
কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে ৫ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। টেকনাফে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে, আর ঘুমধুমে চোরাকারবারিরা মালামাল ফেলে মিয়ানমারে পালিয়ে যায়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিতিশীলতা, সীমান্তে অপরাধ বৃদ্ধি ও নিরাপত্তাঝুঁকির প্রেক্ষাপটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে প্রায় ১০৮ কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের পরও থামছে না মাদকের অনুপ্রবেশ। দুর্গম পাহাড়, নদী ও সাগরপথের সুযোগ নিয়ে সীমান্তের অন্তত ২২টি রুট দিয়ে ঢুকছে ইয়াবা, আইসসহ বিভিন্ন মাদক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক জব্দ অভিযানের পরও এসব মাদক দ্রুত ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে।

মিয়ানমারের শান রাজ্যে রাশিয়ার প্রথম টাংস্টেন খনি প্রকল্পকে ঘিরে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। চীন-সমর্থিত ইউডব্লিউএসএর প্রভাববলয়ে রুশ কোম্পানির প্রবেশকে চীন ও রাশিয়ার প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং মিয়ানমারের ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।