
ওমানের সোহার এলাকায় একটি রেস্টুরেন্টে এসির কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চট্টগ্রামের ফটিকছড়ির মো. এনাম (৪০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
নিহত মো. এনাম ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদি বাপের বাড়ির মৃত জাগির হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়েসন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা গেছে, অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন এনাম। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত এনামের প্রতিবেশী যুবদল নেতা বেলাল বিন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনামের মরদেহ বর্তমানে দেশটির একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে।

রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী কয়েকটি সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এ সময় গাড়ি ডাম্পিং বন্ধ ও নির্ধারিত সড়কে চলাচলের অনুমতিসহ বিভিন্ন দাবি জানান তাঁরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন তাদের মা। আজ রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
টিকিট না কেটেই ট্রেনে চড়েছিলেন। পরে ফেরার সময় টিকিট কাটলেও আগের যাত্রার ভাড়া পরিশোধ করতে ভোলেননি। তাই বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন ‘মাহী’ নামের এক যাত্রী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মোসা. রুমা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে