
২–০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩–২ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে মিসর। সেই পরাজয়ের পর ম্যাচের রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, বিশ্বকাপে লিওনেল মেসিকে ধরে রাখার চেষ্টাও থাকতে পারে।
শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর হোসাম হাসান বলেন, ‘আমার একটি গোল বাতিল করা হয়েছে, আমি জানি না কেন, এবং এটা ন্যায্য নয়। মনে হচ্ছে মেসিকে টুর্নামেন্টে এগিয়ে রাখার একটা ইচ্ছা আছে; এখানে বিপণনের বিষয়ও রয়েছে।’
রেফারির সিদ্ধান্ত নিয়ে আরও কঠোর ভাষায় মিসরের কোচ বলেন, ‘আমরাই ভালো খেলেছি, কিন্তু ফুটবল অন্যায় করেছে। হয়তো তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং মেসিকে বিপণনের স্বার্থে বিশ্বকাপে রাখতে চায়। রেফারি মিসর জাতীয় দলের প্রতি অবিচার করেছেন, এখানে কোনো ন্যায়বিচার নেই। তবে ফুটবলের বাইরেও অন্য কিছু বিষয় ছিল, যেগুলো এই হারের কারণ হয়েছে।’
হোসাম হাসান অবশ্য নিজের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘খেলোয়াড়দের ধন্যবাদ জানাই, তারা দারুণ পরিশ্রম করেছে। কিন্তু আরও কিছু বিষয় আছে, যা পরিস্থিতিকে কঠিন করে তোলে। আর আমি হারতে পছন্দ করি না।’
ম্যাচের ফল নিয়ে হতাশা প্রকাশ করলেও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। তাঁর ভাষায়, ‘আমরা সমর্থকদের আনন্দ দিতে চেয়েছিলাম। কিন্তু ফুটবলে এমন কিছু ঘটনা ঘটে, যা কারিগরি বিষয়ের বাইরে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি সমর্থন রয়েছে, কেন রয়েছে আমি জানি না।’
মিসর ও আরব বিশ্বের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে হোসাম হাসান বলেন, ‘আমি মিসর ও আরব জনগণের কাছে ক্ষমা চাইছি। আমরা আপনাদের আনন্দ দিতে চেয়েছিলাম এবং বিশ্বকাপে যত দূর সম্ভব যেতে চেয়েছিলাম। কিন্তু খেলোয়াড়রা তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। আমাদের উচ্চাকাঙ্ক্ষা এর চেয়েও অনেক দূর যাবে। আর সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
আটলান্টায় শেষ ষোলোর এই ম্যাচে ১৫তম মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিসর। ৬৭ মিনিটে মোস্তফা জিকোর গোলে ব্যবধান হয় ২–০। কিন্তু শেষ ১১ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনসো ফের্নান্দেসের গোলে ম্যাচ ঘুরিয়ে ৩–২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। এরপরই ম্যাচের রেফারিং ও টুর্নামেন্ট নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মিসরের কোচ।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপের ফাইনালের স্পেনের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের আগের রাতে পুরো দলকে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অধিনায়ক লিওনেল মেসি। সেই ছবির সঙ্গে দিয়েছেন আবেগঘন একটি বার্তাও।
২৪ মিনিট আগে
অথচ ম্যাচটি খেলতে চায়নি কেউই, কিন্তু নিয়মরক্ষা তো করতে হবে। তা করতে গিয়ে দেখা মিলল গোলবন্যার। হ্যাটট্রিক, ইতিহাস, ঘুরে দাঁড়ানোর বার্তা সব মিলিয়ে যেন ফাইনালের আবহ। তবু ম্যাচটি হয়ে থাকল তৃতীয় স্থান নির্ধারণীর। যেখানে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে এটিই ইংলিশদের স
৫ ঘণ্টা আগে
মায়ামিতে কাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ফ্রান্সের জন্য চরম নাটকীয়তার। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়া ফরাসিদের ম্যাচে ফেরানোর লড়াইয়ে একা হাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর তাতেই ওলটপালট হয়ে গেল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে জো
৫ ঘণ্টা আগে
ফুটবল মাঝে মাঝে এমন গল্প লেখে, যা কল্পনাকেও হার মানায়। ২০০৭ সালে বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে কয়েক মাস বয়সী এক শিশুকে কোলে নিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সেই শিশুটিই আজকের লামিনে ইয়ামাল।
৭ ঘণ্টা আগে