
টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম। অঝোর ধারায় বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এদিকে গত ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার (৬ জুলাই) বেলা ৩টা থেকে মঙ্গলবার (৭ জুলাই) বেলা ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ হিসাবে প্রতি ঘণ্টায় গড়ে ১৬ দশমিক ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান জানান, মৌসুমি নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা বলেন, এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ৪১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে আরও ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকার নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।

রাজধানীর হাজারীবাগ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তিনটি বইয়ের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তারা বলেছেন, জুলাই নিয়ে লেখা গল্পগুলো শুধু গল্প নয়, এটি ইতিহাস। জুলাই গণ-অভ্যুত্থানে যেসব ছড়া প্রেরণা জুগিয়েছিল, সেগুলো আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়...
২ ঘণ্টা আগে
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে রোগীর নষ্ট দাঁতের পরিবর্তে সুস্থ দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসায় গুরুতর অবহেলা, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অনুপস্থিতি এবং চিকিৎসা-নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে