
দোহাজারী-কক্সবাজার রুটে ট্রেনের ট্রায়াল রান (পরীক্ষামূলক ট্রেন চলাচল) হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার (৭ নভেম্বর)। কিন্তু ওই দিন ট্রায়াল রানের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রুটের ট্রেন উদ্বোধন করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রেল পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা। তিনি বলেন, ‘পূর্বনির্ধারিত ৭ তারিখের ট্রায়াল রান বাতিল করা হয়েছে। ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রুটের ট্রেন উদ্বোধন করবেন।’ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ওই দিন ৭ নভেম্বর সময় দিতে পারবেন না বলে জানান তিনি।
এদিকে আজ রোববার সকাল ৮টায় চট্টগ্রাম স্টেশন থেকে রেলওয়ের পরিদর্শক রুহুল কাদের আজাদ আটটি বগির সমন্বয়ে একটি ট্রেন নিয়ে কক্সবাজারে গেছেন। তিনি এই রুটের খুঁটিনাটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।
রুহুল কাদের আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন কক্সবাজার রুটের ট্রেনে আছি। কালুরঘাট সেতুও ঠিকঠাকভাবে পার হয়েছে। কক্সবাজার পর্যন্ত গিয়ে বোঝা যাবে রেল রুটের সার্বিক পরিস্থিতি।’
এদিকে এই রুটে আজ যে ট্রেন নিয়ে যাওয়া হয়েছে, এতে পুরোনো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যেটি নতুন ইঞ্জিনের চেয়ে ওজন অনেক কম। এ ছাড়া মাত্র আটটি বগি নিয়ে কক্সবাজারে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের পরিবহন বিভাগের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, ৭ তারিখে নতুন ইঞ্জিন ও অন্তত ১২টি বগি নিয়ে ট্রায়াল রানের প্রয়োজন ছিল। ভারবাহী ইঞ্জিন ও বগি দিয়ে ট্রায়াল রান দিলে রুটের কোথায় কী অবস্থা সেটি নিরূপণ করা যেত। এত তাড়াহুড়ো করা উচিত হয়নি।
১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার ১২ কিলোমিটার।
শুরুতেই এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি টাকা। ২০১৬ সালে প্রকল্প প্রস্তাব সংশোধন করে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। তাতে অর্থায়ন করেছে এশিয়ান ব্যাংক ও বাংলাদেশ সরকার। এটি সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত।

মেহেরপুরের গাংনীতে সড়কে গাছ ফেলে একটি মাইক্রোবাসের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
৪০ মিনিট আগে
পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুর রহমান বলেন, ‘যুবলীগ নেতা রুহুলের নেতৃত্বে কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমাদের নেতা-কর্মীদের মারধর করে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
১ ঘণ্টা আগে
সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরার সৌরভ ইসলাম (২৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা...
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও নববধূ হাফসা আক্তারের সন্ধান পাওয়া যায়নি। তাঁর ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন মা মুক্তা বেগমসহ স্বজনেরা।
২ ঘণ্টা আগে