
পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নববধূ রহিমা বেগম রান্নার জন্য লাকড়ি আনতে ঘরের পাশে থাকা লাকড়ির স্তূপে যান। লাকড়ি তুলতে গেলে বিষধর একটি সাপ তাঁকে কামড় দেয়। এরপরই তিনি তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। স্বজনরা দ্রুত তাঁকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক

দোহাজারী-কক্সবাজার রেলপথের এখনো বড় বাধা কালুরঘাট সেতু। বিশেষ করে সেতু সংস্কারের মধ্যেই ১৯টি স্প্যানের নিচের মাটি সরে যাওয়ায় নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারী ট্রেন চলাচল নিয়ে তাই সংশয় প্রকাশ করেছে খোদ রেলওয়ে কর্তৃপক্ষ। এই সেতু দিয়ে চালককে ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি গতিতে ট্রেন চালাতে বারণ কর

পাহাড়-নদী, সবুজ অরণ্য পেরিয়ে কক্সবাজারের ঝিনুক আকৃতির রেলস্টেশনে ট্রেন প্রবেশ করতেই অন্যরকম শিহরণ জাগাবে পর্যটকদের মনে। দেশের প্রথম আইকনিক এই রেলস্টেশনেই সাগরের ঘ্রাণ পাবেন ভ্রমণপিপাসুরা। আধুনিক সুযোগ-সুবিধায় ভরপুর, অনন্য নির্মাণশৈলীতে গড়ে তোলা স্টেশনটি দেখলেই পর্যটকদের মন মজবে।

কক্সবাজারের সঙ্গে এবার মিতালি হলো রেলপথের। চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্মোচিত হয়েছে বহুমাত্রিক সম্ভাবনার দ্বার। যোগাযোগ, শিল্পায়ন, পর্যটন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের রেলগাড়ি ছুটবে এ পথ ধরে। সব মিলিয়ে ১৮ হাজার কোটি টাকার প্রকল্পটি