
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা গতকাল শনিবার রাত ১০টার দিকে মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করেন। আজ রোববার সকালে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাতের কোনো এক সময় হয়তো কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। পরে একাধিক গাড়ির চাপায় লাশ ছিন্নভিন্ন হয়েছে। পথচারীরা মহাসড়কে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। এরপর লাশটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোহাগাড়া স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, ‘লাশটি উদ্ধারের পর দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ছিল। মহাসড়ক পারাপারের সময় তিনি গাড়িচাপায় নিহত হয়ে থাকতে পারেন। নিহত ব্যক্তির আঙুলের ছাপ পরীক্ষা করে পরিচয় শনাক্তের কাজ চলছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর ডেমরায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মো. রাজিবুল ইসলাম (২৮) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
১৪ মিনিট আগে
সম্প্রতি রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আনা বিশেষ বৈশিষ্ট্যের সাদা মহিষ (অ্যালবিনো বাফেলো) দেখতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ঈদের পরদিন বিকেল থেকে চিড়িয়াখানার এল-০৭ নম্বর খাঁচার সামনে দর্শনার্থীদের উল্লেখযোগ্য ভিড় পরিলক্ষিত হয়।
২৬ মিনিট আগে
মৌলভীবাজারের ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে দুই ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কায়িশাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে