
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হেফাজতে ইসলামের কথা বললে রাজনৈতিক একটা কথা চলে আসে। হেফাজতের পক্ষে অনেকেই আছেন নির্বাচন করতে চান—এই প্রশ্ন উঠেছে। উঠতে পারে, কারণ, হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক দল নয়। হেফাজতে ইসলামের ভেতরেই অনেকগুলো রাজনৈতিক দল আছে। তাই তাদের পরামর্শ আমরা এই সমাজে গ্রহণ করি। হেফাজতে ইসলাম সবার জন্য একটা পরামর্শক বা পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করছে। সেই গাইডলাইনস নিতে তো আমাদের আপনাদের কোনো আপত্তি নাই।’
আজ শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন। তিনি বলেন, ‘সম্প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা বক্তব্য শুনেছেন। প্রতিটা কথা মেপে বলেছেন, বিশ্লেষণ দিয়ে তুলে ধরেছেন, ইসলাম সম্পর্কে কী বলতে হবে, দেশ সম্পর্কে কী বলতে হবে, পার্শ্ববর্তী দেশ নিয়ে কী বলতে হবে, সমাজ সম্পর্কে কী বলতে হবে—সবকিছু তিনি তুলে ধরেছেন। সর্বশেষ উনার কথা—সবার আগে বাংলাদেশ। এর মধ্যে নিহিত আছে গণতন্ত্র, সমাজ ও মানবিকতা।’
হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।
বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম, জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী প্রমুখ।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে