
চট্টগ্রাম নগরীতে নিজবাসায় এক নারী পোশাকশ্রমিকের গলাকাটা লাশ পাওয়া গেছে। এ ঘটনায় পলাতক রয়েছেন তাঁর স্বামী।
নিহত নারীর নাম তানজিনা বেগম (২৩)। তিনি নেত্রকোনার বাসিন্দা। তিনি পোশাকশ্রমিক স্বামীর সঙ্গে নগরীর পতেঙ্গা থানার খালপাড়ের একটি বাসায় ভাড়া থাকতেন। ওই বাসা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ভাড়াবাসায় তানজিনার দুই ভাইও তাঁদের সঙ্গে থাকতেন। তাঁরাও পোশাক কারখানায় চাকরি করেন। গতকাল রাতে এক ভাই কারখানা থেকে ফিরে বাসা তালাবদ্ধ দেখেন। পরে আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে এসে দরজা খোলে ভেতরে গিয়ে তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
ওসি বলেন, ‘তানজিনার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঘটনার পর থেকে পলাতক তানজিনার স্বামীকে আসামি করে হত্যা মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে কেন্দ্রীয় ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সকাল ৮টায় এ জামাত শুরু হবে।
২৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার (১৫ মার্চ) বেলা আনুমানিক ৩টার দিকে পুলিশের একটি টহল টিম গাড়ি নিয়ে বাবুরহাট এলাকায় দায়িত্ব পালনে যাচ্ছিল। গাড়িটি পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়।
১ ঘণ্টা আগে
নান্দাইলে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) দুই হাজার কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের পাশে খামারগাঁও বাজার থেকে এ চাল জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে
সিলেটের আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ৭১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। আর আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আজ সিলেটের আবহাওয়া মেঘাচ্ছন্ন দেখা গেছে। বৃষ্টির ভাব থাকলেও আর বৃষ্টি হয়নি।
১ ঘণ্টা আগে