
সিলেটে ধেয়ে আসা বৃষ্টিবলয় ‘গোধূলি’র প্রভাবে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। গতকাল শনিবার রাতে ৮-১০ মিনিটের বজ্রসহ বৃষ্টিতে বিভিন্ন স্থানে শিলার স্তূপ জমে যায়। গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে নগরবাসী ও আশপাশের মানুষের স্বস্তি এসেছে। তবে কৃষকেরা শিলাবৃষ্টির কারণে তাঁদের ফসল ও আমের মুকুলের ক্ষতির শঙ্কা করছেন।
সিলেটের আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গতকাল সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ৭১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। আর আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আজ সিলেটের আবহাওয়া মেঘাচ্ছন্ন দেখা গেছে। বৃষ্টির ভাব থাকলেও আর বৃষ্টি হয়নি।
গতকাল সেহরির সময়ে সিলেটে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এরপরই শুরু হয় শিলাবৃষ্টি। ৮ থেকে ১০ মিনিটের মতো স্থায়ী ছিল এই শিলাবৃষ্টি। এর পরে মুষলধারে বৃষ্টি হলেও আর শিলাবৃষ্টি হয়নি। এই বৃষ্টির কারণে চলতি মৌসুমের ফসল, বিশেষ করে বোরো ধান ও আমের মুকুলের কিছুটা ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। বৃষ্টিতে সিলেটের চা-বাগানগুলোর উপকার হবে।
সিলেট আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, আগামী চার-পাঁচ দিন সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে।

শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। মোংলা উপজেলার শেহালাবুনিয়ায় নিহত ব্যক্তিদের বাড়িতে আসা আত্মীয়স্বজনেরা আজ রোববার বিকেল থেকে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। স্বজনদের আশা, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই পরিবারের সদস্যরা।
৩ মিনিট আগে
মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে নিহত সোহাগ শেখের (৪২) দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার উপজেলার উদয়পুর সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
১৭ মিনিট আগে
শারমিনের স্বামীর ভাষ্য, আজ (রোববার) দুপুরে তিনি বাসায় ছিলেন না। বেলা আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে তিনি দেখতে পান বাসার প্রধান দরজা বাইরে থেকে বন্ধ। পরে বাসার ভেতরে প্রবেশ করে তিনি মেঝেতে শারমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শারমিনের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং তিনি...
২৫ মিনিট আগে