
চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জয়নাল (৩২)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. ইলিয়াছ কোম্পানির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নালের বড় ভাই জাফরের ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা শাহজাহানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে ছোট ভাই জয়নাল এগিয়ে যান এবং দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন। এতে বড় ভাই জাফর ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে জয়নালকে একাধিকবার আঘাত করেন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জয়নালকে উদ্ধার করে বারৈয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবানের রেমাক্রী ইউনিয়নে ডায়রিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকটে স্থানীয় বাসিন্দারা পোহাচ্ছেন চরম দুর্ভোগ। ঈদের ছুটির কারণে চিকিৎসকদের অনুপস্থিতির ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
৪ মিনিট আগে
মহাস্থানগড়ের ৪৭টি প্রত্নতাত্ত্বিক মূর্তির সত্যতা যাচাইয়ের জন্য গঠিত তদন্ত কমিটির সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়েছে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল এনে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মন্ত্রী মীর শাহে আলম তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।
৫ মিনিট আগে
মৌলভীবাজারে ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের আগমন কম হলেও শনিবার থেকে পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠেছে। পুলিশ নিরাপত্তায় নিয়োজিত। উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন পর্যটকেরা।
৬ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর কাঁচাবাজারের কয়েক কোটি টাকা মূল্যের পেরিফেরির জায়গা রাতের আঁধারে দখল করে ছাপড়া ঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধার বিরুদ্ধে। গত বুধবার রাতে এই জায়গা দখল করে ছাপড়া ঘর নির্মাণ করা হয়। এই বিষয়ে হাট ইজারাদার কমিটি উপজেলা ও জেলা প্রশাসনে অভিযোগ দিলে আজ
৮ মিনিট আগে