
চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার কে বি আমান আলী রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ডা. ইকবালের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি নগরীর বাকলিয়ার পুরাতন চারতলা এলাকায় একটি বাড়ি নির্মাণ করছিলেন।
ঘটনার সময় রক্তাক্ত অবস্থায় চিকিৎসক ইকবাল লাইভে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি ডা. ইকবাল, বাকলিয়া পুরাতন চারতলা এলাকায় আছি। বিএনপির হারুন ও তার সন্ত্রাসীদের টাকা দেইনি বলে আমাকে মেরেছে। আমি এখন পাশের একটি ঘরের মধ্যে লুকিয়ে আছি। আমাকে আরও মারার জন্য খুঁজছে। আমি ৯৯৯-এ ফোন দিয়েছি, ২০-৩০ মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো কেউ আসতেছে না। প্লিজ, আমাকে বাঁচান। কাইন্ডলি আমাকে একটু বাঁচান। আমার চোখ দিয়ে রক্ত আসছে, আমার চশমা ভেঙে গেছে।’
ফেসবুক লাইভের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ সময় চিকিৎসকে বেশ ভীতসন্ত্রস্ত ও কান্নারত দেখা যায়। তখন তাঁর চোখের পাশ দিয়ে রক্ত ঝরছিল।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখার সময় ডা. ইকবাল চমেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘ওখানে ডা. সাহেবের একটি ভবনের নির্মাণকাজ চলছিল। এটা নিয়ে স্থানীয়দের বিরোধ চলে আসছিল। ৯৯৯-এ কল পাওয়ার পর আমরা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে পৌঁছে দিয়েছি।’
তবে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত হারুনের বিষয়ে তেমন কিছু জানা যায়নি।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
২৫ মিনিট আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
১ ঘণ্টা আগে