Ajker Patrika

চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, গ্রেপ্তার দুই ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৭: ৩৭
চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, গ্রেপ্তার দুই ছিনতাইকারী
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পোল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার নগরের হালিশহর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাফায়েত ও মঈন। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, তাঁরা ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের মধ্যে শাফায়েত গত সেপ্টেম্বরে ছিনতাইয়ের অভিযোগে হালিশহর থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজ বিকেলে বলেন, ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে নগরের হালিশহর থানার বড়পোল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বক্সটির জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

চট্টগ্রাম নগরে পুলিশ বক্সে হামলা ও আগুন দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও নগরের বিভিন্ন এলাকায় একাধিক পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে ১৭ নভেম্বর মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরও একটি বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ওই বক্সের জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়িয়ে পড়েনি বলে জানায় পুলিশ।

এ ছাড়া গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ভূমি অফিসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা অফিসের একটি কক্ষের জানালার পাশে থাকা পর্দায় আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত