Ajker Patrika

সৌদি আরবে কর্মস্থলে ভবনের সিঁড়ি থেকে পড়ে ফটিকছড়ির এক ব্যক্তির মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
সৌদি আরবে কর্মস্থলে ভবনের সিঁড়ি থেকে পড়ে ফটিকছড়ির এক ব্যক্তির মৃত্যু
শহিদুল্লাহ বাবু। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কা নগরীতে কর্মস্থলে দুর্ঘটনায় শহিদুল্লাহ বাবু নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে একটি ভবনের সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শহিদুল্লাহ বাবু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভীর বাড়ির বাসিন্দা। তিনি মাওলানা সামশুল হুদার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবের মক্কা নগরীতে বসবাস করতেন তিনি। সেখানে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

নিহত ব্যক্তির ভ্রাতুষ্পুত্র কাজী মামুন জানান, সৌদি আরবে তাঁর কফিলের একটি ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে যান শহিদুল্লাহ বাবু। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল্লাহ বাবু স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনেরা জানিয়েছেন, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত