Ajker Patrika

চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৯: ৩৯
চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারের ছোট কাটরায় একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত প্লাস্টিক পণ্যের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, ছোট কাটরার একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় থাকা গোডাউনে আগুন লেগেছে। গোডাউনটিতে খেলনাসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী ও পণ্য মজুত ছিল।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত