Ajker Patrika

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিএনপির ধাওয়ায় আটক ২০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৭: ০৯
চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিএনপির ধাওয়ায় আটক ২০
সিনেমা প্যালেস এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ জুমার নামাজের পর মিছিল বের করলে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের আশঙ্কায় আগে থেকেই সিনেমা প্যালেস এলাকায় পুলিশ, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এর মধ্যেই হঠাৎ ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা শহীদ মিনার এলাকা থেকে বের হয়ে সিনেমা প্যালেস মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও যুবদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। পরে ওই এলাকা ঘেরাও করে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তাঁরা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজসহ দলটির বিভিন্ন নেতার ফেসবুক পেজে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ৩০ থেকে ৪০ জনের একটি দল হঠাৎ ব্যানার নিয়ে শহীদ মিনার এলাকা থেকে বের হয়ে সিনেমা প্যালেস মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত