অল্প বৃষ্টিতে চট্টগ্রাম তলিয়ে যায়, এটি এ শহরের জন্য নতুন কোনো খবর নয়। কিন্তু এবার এক দিনের বৃষ্টিপাতে ৪৩ বছরের রেকর্ড ব্রেক করেছে। এ বছর এক দিনের বৃষ্টিতে ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে।
প্রতিবছর বর্ষা এলেই বাণিজ্যিক রাজধানীখ্যাত এ শহরটি পানির নিচে তলিয়ে যায়, আর নাগরিক জীবন পরিণত হয় চরম দুর্ভোগে। কেন কোনো সরকারই চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না, সেই প্রশ্ন আজ আবার নতুনভাবে তোলা জরুরি হয়ে পড়েছে? অপরিকল্পিত পরিকল্পনা যে কোনো স্থায়ী সমাধান করতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ হতে পারে এ শহর। আবারও প্রমাণিত হয়েছে এ শহরের ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্যকে অবহেলা করে নেওয়া জোড়াতালি ধরনের উন্নয়ন পরিকল্পনা কখনোই এ নগরীকে রক্ষা করতে পারবে না।
চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য সবার আগে প্রয়োজন এমন একটি কর্তৃপক্ষ, যারা কোনো টোটকা সমাধানের দিকে এগোবে না। বিগত সময়গুলোতে প্রমাণিত হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিআই), সিটি করপোরেশন, ওয়াসা ও চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের মতো প্রতিষ্ঠান এখানে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। তাই এসব প্রতিষ্ঠান দিয়ে আর কোনো পরিকল্পনা গ্রহণ না করাই হবে বুদ্ধিমানের কাজ। একই সঙ্গে এসব সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবের কারণেই যে সমস্যার সমাধান হয়নি, তা অস্বীকার করার সুযোগ নেই।
এখন জরুরি হলো, সবার আগে এ নগরীর ভেতর দিয়ে একসময় বয়ে যাওয়া প্রাকৃতিক খাল ও নালা-নর্দমাগুলোর আগের অবস্থায় ফিরিয়ে আনা। বছরের পর বছর ধরে চলা অবৈধ দখলদারি উচ্ছেদ করে খালগুলোকে প্রশস্ত ও গভীর করতে হবে। কেবল খনন করলেই চলবে না, জোয়ারের পানি নগরীতে প্রবেশ করা ঠেকাতে এবং ভাটার সময় ভেতরের পানি দ্রুত নিষ্কাশনের জন্য কর্ণফুলী নদী ও হালদা নদীর সঙ্গে সংযুক্ত প্রতিটি খালের মুখে স্বয়ংক্রিয় ও উচ্চ ক্ষমতাসম্পন্ন স্লুইসগেট নির্মাণ করতে হবে। পাশাপাশি চট্টগ্রামকে বাঁচাতে হলে এর পাহাড় ও সংলগ্ন জলাধারগুলোকে রক্ষা করতে হবে। অপরিকল্পিতভাবে পাহাড় কাটার ফলে বর্ষায় যে বালু ও কাদা ধুয়ে এসে নালাগুলো ভরাট হয়ে যায়, তা বন্ধ করতে কঠোর আইন প্রয়োগ করতে হবে।
আধুনিক নগর-পরিকল্পনার অংশ হিসেবে পুরো শহরের ড্রেনেজ নেটওয়ার্ককে বৈজ্ঞানিক উপায়ে নতুন করে সাজাতে হবে, যাতে বৃষ্টির পানি দ্রুততম সময়ে প্রধান খালগুলোতে পৌঁছাতে পারে এবং বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করে নালা-নর্দমার পলিথিন ও প্লাস্টিকে আটকে যাওয়া বন্ধ করতে হবে।
এর জন্য সবচেয়ে জরুরি হলো রাজনৈতিক সদিচ্ছা। প্রতিটি সরকারের আমলেই নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে, কিন্তু এ শহরের জলাবদ্ধতা কমেনি। এ জন্য বর্তমান সরকারের উচিত আগে জলাবদ্ধতার প্রকৃত কারণ অনুসন্ধান করা, তারপর সমস্যা সমাধানের জন্য বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে প্রকল্প গ্রহণ করা। নতুবা সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে