
চট্টগ্রাম নগরীতে দায়িত্বরত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইয়াছিন করিম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বেলা দেড়টায় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া পুলিশ সদস্য কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আমজাখালী গ্রামের তোতা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০০০ সালের ২৬ অক্টোবর বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন ইয়াছিন করিম।
এদিকে পুলিশ সদস্যের মৃত্যুতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার বিকেলে এক শোকবার্তায় তিনি জানান, দীর্ঘ ২৬ বছরের চাকরি জীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন ইয়াছিন করিম। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য গভীরভাবে শোকাহত।
এ সময় পুলিশ কমিশনার পুলিশের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
৪ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৭ ঘণ্টা আগে