সম্পাদকীয়

কক্সবাজারের রেস্তোরাঁর খাবার
এখন সবকিছুই যেন সয়ে গেছে। যে খবরটি প্রকাশিত হওয়ার পর আতঙ্কে মূর্ছা যাওয়ার কথা মানুষের, সেই খবরও অম্লান বদনে পড়ে ফেলা যায়; এরপর পত্রিকার পাতা উল্টে বিনোদন বা খেলার পাতায় অনায়াসে চোখ রাখা যায়। যেন এই আমাদের ভবিতব্য। খাদ্যে ভেজাল পাওয়া গেলে কিংবা বাসি খাবার পরিবেশন করলে তা যে ভয়ংকর রকম

ম্যানেজের গল্প
আপনারা যে যা-ই বলুন, ম্যানেজের যে গল্প বলব আজ, তা আপনাদের কারও কাছেই নতুন ঠেকবে না। আমাদের দেশে ‘ম্যানেজ’ করেই যে অনেক কিছু করা যায়, সে কথা সবাই জানেন। এখানে ‘কানা ছেলের নাম পদ্মলোচন’ রাখা হলে হাসাহাসির কিছু নেই। কারণ, অভিজ্ঞতায় দেখা গেছে, কানা ছেলের নাম কী হবে, সেটা নির্ভর করবে সেই ছেলের অভিভাবকেরা

চাঁদা না পেলে করণীয়?
চাঁদা না পেলে কী করতে হয়, কীভাবে ত্রাস ছড়িয়ে দিতে হয়—এসবের উৎকৃষ্ট উদাহরণ তৈরি করল একদল সন্ত্রাসী। যে প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি করা হবে, সেই প্রতিষ্ঠান তা না দিলে, চাঁদাবাজেরা চাইলেই সেখানে গুলি করে কিংবা ককটেল ফাটিয়ে হামলা করতে পারে।

অসহিষ্ণু
২৬ বছর বয়সী তরুণ কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, ‘আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল’। সরকারি তিতুমীর কলেজের একদল ছাত্র এই গানের ভাবার্থ হয়তো বুঝতে পারেননি। তাঁরা উল্টো কাণ্ড ঘটিয়ে বসেছেন।

