
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ রোববার নগরীর বিআরটিসি মার্কেট কার্যালয়ে সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির ৪৭টি শ্রমিক সংগঠনের প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে সংগঠনের পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর দেশের হৃৎপিণ্ড ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র। চট্টগ্রাম বন্দরের পাশে নৌবাহিনীর দপ্তর, তেল শোধনাগার ও বিমানবন্দর রয়েছে। এ ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশে চট্টগ্রাম বন্দর দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকি।
মোহাম্মদ মুছার সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মওলা ও সাধারণ সম্পাদক অলি আহামদ।
উপস্থিত ছিলেন আযম চৌধুরী, মো. ইলিয়াছ, হারুন অর রশিদ, আলাউদ্দিন ফারুক, জহুর উল্লাহ, শাহ আলম হাওলাদার, নুর হোসেন, মোহাম্মদ শফি, মনসুর আলম, মো. ইউসুফ, দৌলত মিয়া, আহমদ হোসেন, নজরুল ইসলাম, রুহুল আমিন রনি, মো. একরাম, জাবেদ হোসেন, জরিফ আলী, আমির হোসেন, আলী আকবর, মো. আলী, কামাল উদ্দিন, মো. রাশেদ, মো. রুবেল, জাকির হোসেন, সুমন, মো. হাসান, শান্ত, মো. রবিন, মো. ইয়াকুব, মো. আবদুর রহিম প্রমুখ।
উল্লেখ্য, গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে স্কপের চট্টগ্রাম বিভাগীয় কনভেনশনে আগামী বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। অবরোধের স্থান নির্ধারণ করা হয়েছে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে, মাইলের মাথা ও বড়পোল পোর্ট কানেকটিং রোডের মুখ।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১৩ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৫ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৩০ মিনিট আগে