
চট্টগ্রামের রাউজানে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২১ জুন) ভোর সাড়ে ৬টার দিকে পার্বত্য রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার ধুপছড়ি এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি হলেন রাউজান থানার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামের মৃত আব্দুল মোনাফের ছেলে মো. আইয়ুব আলী (৪৫)।
র্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাঙামাটি জেলার ধুপছড়ি এলাকা থেকে আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলায় এজাহারনামীয় ৯ নম্বর আসামি।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
১৩ জুন বেলা দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের ‘আশরাফিয়া ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকানের সামনে মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত।
নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মৃত আবদুল খালেকের ছেলে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করে পুলিশ।

গাজীপুরের কোনা বাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টায় মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়।
৫ মিনিট আগে
যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনে দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। আটকের পর সেলিমকে তল্লাশি করেও তাঁর কাছে স্বর্ণের কানের দুলটি পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার...
৯ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
৫৩ হাজার ১০৯ একর সংরক্ষিত বনাঞ্চল আর পাহাড়ঘেরা মৌলভীবাজারে করাতকলের ছড়াছড়ি। বৈধ করাতকলের পাশাপাশি গড়ে উঠেছে অবৈধ করাতকল, যেখানে দিন-রাত চেরা হচ্ছে সামাজিক বনায়ন ও বন থেকে চোরাই পথে কেটে আনা গাছ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষিজমিতেও স্থাপন করা হচ্ছে করাতকল।
৯ ঘণ্টা আগে