
চট্টগ্রাম নগরীর সদরঘাটে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা ১৩২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (১২ অক্টোবর) নগরের সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ির সদরঘাট এলাকায় একটি ভবনের ছাদ থেকে এসব মদ জব্দ করে পুলিশ।
আজ সোমবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ভাড়া বাসাটিতে সুবল দাশ (৪১) নামের এক ব্যক্তি থাকতেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগে তিনি কৌশলে পালিয়ে যান। ঘটনার পর ভবনটির মালিক রেজাউল করিমও পলাতক আছেন। বিদেশি মদ জব্দের ঘটনায় পরে পলাতক দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতায় সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের মুলাদী উপজেলার চার কৃতী সন্তান। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর উচ্চতর এই পদে আসীন হয়েছেন তাঁরা।
৩৩ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশি নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
১ ঘণ্টা আগে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ গভীর নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এখনো বিচ্ছিন্ন রয়েছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক যোগাযোগ। তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি।
২ ঘণ্টা আগে