
গ্যাস না পেয়ে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় আজ শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন কয়েক শ সিএনজিচালিত অটোরিকশাচালক। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ চালকদের সড়ক থেকে সরিয়ে দিলে ৫ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় বিক্ষুব্ধ চালকেরা সড়কে অবস্থান নেন। গ্যাসের সংকটে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। অবরোধের কারণে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধস্থলের পাশের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাস নেওয়ার জন্য শত শত সিএনজিচালিত অটোরিকশা সারারাত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল।
অবরোধে অংশ নেওয়া শাহিন আলম নামে এক চালক জানান, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। গ্যাস না পাওয়ায় গাড়ি চালাতে পারছেন না। কখন গ্যাস পাওয়া যাবে, সেটিও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এ অবস্থায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।
মো. হারুন নামে আরেক চালক বলেন, গ্যাসের অভাবে দুই দিন ধরে গাড়ি চালাতে না পারায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর অবস্থায় আছেন। অথচ গাড়ির জমা ও সংসারের খরচ ঠিকই দিতে হচ্ছে।
ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। এতে তাঁদের করার কিছু নেই বলেও জানান তিনি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বলেন, চালকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর ভাঙনে চরপুকুরিয়া থেকে চরগয়েশপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২০টি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চলা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, দোকানপাট ও রাস্তাঘাট।
২ মিনিট আগে
মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে পারে। তাই ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় পানি জমা প্রতিরোধ এবং নির্মাণস্থলে নিয়মিত লার্ভা পরিদর্শনের ব্যবস্থা করতে হবে...
৫ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শুক্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল ক্লার্ক বা মহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী আব্দুল বাতেন মহুরি সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
২০ মিনিট আগে