
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উদ্দেশ করে ‘লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি ও নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের বিরুদ্ধে। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে গত সোমবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নাচোলে বিক্ষোভ করেন বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিক্ষোভের একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ কয়েকটি সরকারি দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে উপজেলার দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়। পরে বিক্ষুব্ধরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করেন।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কথার বাইরে গেলে আপনি এক ঘণ্টাও অফিস করতে পারবেন না। বিএনপি এমন একটি দল, আপনার মতো বহু ইউএনওকে লাথি মেরে অফিস থেকে বের করে দিতে পারে।’
বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের তালিকায় অনিয়ম করা হয়েছে। আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের পদধারী নেতা এবং জামায়াত-শিবিরের কর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন। এসব অভিযোগের প্রতিবাদে ইউএনও প্রিয়াংকা দাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানার অপসারণ দাবি করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস বলেন, ‘যাচাই-বাছাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই ফলাফল দেওয়া হয়েছে। এরপরও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সরকারি দপ্তরগুলোতে বিক্ষোভ করে তালা লাগিয়ে দেন।’
প্রিয়াংকা দাস আরও বলেন, ‘স্বাধীন দেশে যে যার মতো বক্তব্য দিচ্ছে, দাবি-দাওয়া করছে—আমাদের আর করার কী আছে।’
ইউএনও জানান, বিক্ষোভের পর ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা দেখা দিয়েছে। সরকারি দপ্তরে তালা ঝোলানো এবং একজন ইউএনওকে উদ্দেশ করে প্রকাশ্যে হুমকির বক্তব্যের ঘটনায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় স্কুলছাত্র তাহসিন। পরে উপজেলা পরিষদের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস সদস্যরা এসে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন।
১ ঘণ্টা আগে
নৃশংসভাবে খুন হওয়া সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার (৯০) ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের (৭৬) দাফন সম্পন্ন হয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল-মানার ঈদগাহের ৩৬ শতাংশ জমি দখল, লিজ ও চক্রান্তের প্রতিবাদে ১২ গ্রামের মানুষ মানববন্ধন করেছেন। শুক্রবার বৈদ্যেরবাজার ইউনিয়নে অনুষ্ঠিত কর্মসূচি থেকে জমিটি ঈদগাহের নামে স্থায়ী বন্দোবস্তের দাবি জানানো হয়।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বৈদ্যুতিক তার চুরির অভিযোগে চার যুবককে আটক করে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময় শাস্তি হিসেবে তাঁদের মাথার চুল কেটে দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা তাঁদের ছেড়ে দেয়
২ ঘণ্টা আগে