
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের পুকুর থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।
মৃত শিক্ষার্থী তাহসিন আহম্মেদ (১১) উপজেলার বনপাড়া পৌরসভার মৃধাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে ও বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
মৃত তাহসিনের চাচাতো ভাই শরিফুল ইসলাম বাবু বলেন, দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় তাহসিন। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে উপজেলা পরিষদের পুকুরপাড়ে তাহসিনের জুতা পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস সদস্যরা এসে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রফিল আলম বলেন, পরিবারের লোকজন জানিয়েছে, মৃত তাহসিন সাঁতার জানত না। তার পেটে কোনো পানিও ছিল না। নাকেমুখে সামান্য আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাফ দিয়ে পুকুরে নামার সময় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে তার মৃত্যু হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
২ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
৬ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কারখানার ৭ তলা ভবনের ছাদে প্রায় ৭০ জন আটকা পড়ে আছেন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
১১ মিনিট আগে