পাঁচলাইশ

পাঁচলাইশে ব্যস্ত সড়কে ইমতিয়াজকে লক্ষ্য করে ৫ অস্ত্রধারীর গুলি
চট্টগ্রামের অপরাধজগতে আলোচিত ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন তাঁকে গুলি করে পালিয়ে যান। ইমতিয়াজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্যাস না পেয়ে সিএনজিচালিত অটোরিকশাচালকদের ৫ ঘণ্টা সড়ক অবরোধ
চট্টগ্রাম নগরের ষোলশহরে গ্যাস না পেয়ে আজ শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন কয়েকশ সিএনজি অটোরিকশাচালক। অবরোধে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ চালকদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রবাসীর কাছে চাঁদা না পেয়ে চট্টগ্রামে বাসা লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি
চট্টগ্রামের পাঁচলাইশে চাঁদা দাবির জেরে রুনা টাওয়ারের গেট লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা মালিকের ছেলের কাছে ৫০ লাখ টাকা দাবি করা হয়। নম্বর ব্লক করার কয়েক ঘণ্টা পর দুই যুবক গুলি করে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামে দেয়ালধসে যুবক নিহত, শিশুসহ আহত ২
টানা ভারী বৃষ্টির মধ্যে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার একটি কলোনির বাসার ওপর দেয়াল ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের দুই বছরের শিশুসন্তান ও শাশুড়িসহ আরও দুজন আহত হয়েছেন।












