প্রতি বছরের মতো এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে আজ শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। গ্রামগুলোর অন্তত ৫ হাজার মানুষ আজ থেকেই রোজা রাখা শুরু করেছেন।
মূলত গ্রামগুলোর বাসিন্দাদের যাঁরা শরীয়তপুরের সুরেশ্বরী দরবার শরিফ ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরিফের অনুসারী, তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকেন। এসব অনুসারী সবচেয়ে বেশি রয়েছেন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে। জেলায় তাঁদের সংখ্যা প্রায় ৫ হাজার হলেও টবগী ইউনিয়নেই রয়েছে প্রায় ৩ হাজার।
মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদারবাড়ি দরগাহ জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন জানান, দরবার শরিফের অনুসারীরা আজ শনিবার প্রথম রোজা রেখেছেন। এ জন্য গতকাল শুক্রবার রাত থেকে তিনি মসজিদে তারাবির নামাজ শুরু করেছেন।
মসজিদ কমিটির সভাপতি মো. মাসুদ পারভেজ রহিম জানান, ভোলার সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১০টি গ্রামে সুরেশ্বরী দরবার শরিফ ও মির্জাখীল দরবার শরিফের অনুসারী মানুষের সংখ্যা প্রায় ৫ হাজার।

২২ জুলাই রাতে ধর্ষণের শিকার গৃহবধূ তাঁর ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। এই সুযোগে প্রতিবেশী মালয়েশিয়াপ্রবাসী আরিফ জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। পরে তাঁকে মারধর ও একপর্যায়ে ধর্ষণ করে পালিয়ে যান তিনি।
৯ মিনিট আগে
‘অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিলেন। বিএনপি একটিবারের জন্য বলেনি বাকি অধ্যাদেশগুলো আইনে পরিণত করবে না। বাকিগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরও যাচাই-বাছাই শেষে বাকিগুলোও আইনে পরিণত করবে এই সরকার।’
২৯ মিনিট আগে
আজ সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা-পুলিশের সহযোগিতায় বাবুর হাট সদর এলাকায় মাদক উদ্ধার অভিযান চালান ডিবি সদস্যরা। অভিযানের সময় একটি ভাড়া বাসা থেকে এক দম্পতিসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
৩১ মিনিট আগে
কুষ্টিয়া সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে কালেক্টরেট চত্বরে অবস্থিত ডিসি পার্কের পুকুরে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে