সৌদি আরব
সৌদি আরবের রাজনীতি, অর্থনীতি, হজ ও ওমরাহ কার্যক্রম, শ্রমবাজার, ভিসা নীতি এবং প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট সর্বশেষ খবর ও আপডেট এই পেজে প্রকাশিত হয়। মধ্যপ্রাচ্যের খবর ও গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা এবং সরকারি সিদ্ধান্ত জানতে চোখ রাখুন।

বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ ৩০ নভেম্বর পর্যন্ত
নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্তের মেয়াদ বাড়িয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের
বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে কেনিয়া থেকে যাওয়া এক গৃহকর্মীকে ১০০ দোররা মারার সাজা দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। গত মাসে দেওয়া এ রায় সৌদি আরবে গত এক দশকের সামাজিক ও আইনি সংস্কারের সীমাবদ্ধতা সামনে এনেছে। দেশটিতে এখনো নারীদের ‘অবৈধ গর্ভধারণের’ অভিযোগে কারাদণ্ড ও শারীরিক...

২০২৭ সালের হজের সৌদি পর্বের খরচ আইবিএএন পদ্ধতিতে পাঠানোর নির্দেশ
২০২৭ সালের হজ মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি পর্বের খরচ আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বর বা আইবিএএন (ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর) পদ্ধতিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দ্বিপক্ষীয় এই চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে তাদের হজ ও ওমরাহ...












