
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে চালকসহ দুজন মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী হারুনুর রহমান সানি (৩২) ও চালক আলিম (৫০)।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাঁদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হন হারুনুরের স্ত্রী বৃষ্টি আক্তার (২৬) ও তাঁর বোন হ্যাপি (২১)।
হাসপাতালে হারুনুর রহমানের মামাশ্বশুর নাঈম হাসান জানান, হারুনুর রহমান সানি ঢাকার বনানীতে একটি এজেন্সিতে চাকরি করতেন। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। তাঁদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার দশকাহনিয়া গ্রামে। রাজধানীর মহাখালী এলাকায় থাকতেন হারুনুর রহমান। রাতে ঈদের কেনাকাটা শেষে পরিবারের চারজন সিএনজিচালিত অটোরিকশায় বাসার দিকে যাচ্ছিলেন। তেজগাঁও চ্যানেল আই অফিসের কাছাকাছি অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন। তখন পথচারীরা তাঁদের হাসপাতালে নিয়ে গেলে হারুনুর রহমান ও অটোরিকশাচালককে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। মৃত আলিমের বিস্তারিত ঠিকানা জানা যায়নি। আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ তদন্ত করছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ নাজিম উদ্দিন উল্লিখিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও তার স্ত্রী তাসলিমা আক্তার একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ। তাদের তিন সন্তান রয়েছে।
৭ ঘণ্টা আগে
গত ৩০ মে রাজাসন পালোয়ান মার্কেটের সামনে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় ছাত্রদল নেতা সামিরের এক সহযোগীর সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি ক্ষুব্ধ হন এবং বিষয়টি সামিরকে জানান...
৭ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নুসরাত জাহান নূপুর। ছেলের পরিবার গরিব হওয়ায় এ বিয়ে মেনে নেয়নি নূপুরের পরিবার। পরে কৌশলে বাড়িতে ডেকে এনে নির্যাতন করা হয় নূপুর ও তার স্বামীকে। মার খেয়ে স্বামী চলে গেলে এলাকায় প্রচার করা হয় নূপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৮ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় সঠিক বিচার দাবি করেছেন বেঁচে যাওয়া জুনায়েদ ইসলাম শিফাত।
৮ ঘণ্টা আগে