চরফ্যাশন

চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক চেয়ারম্যানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার এক মিনিটের ভিডিওটি ছড়ানোর পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তদন্তে সত্যতা: ২ টন পচা ইলিশ আসে ঘাটে, বিক্রিও হয়
পটুয়াখালীর কলাপাড়া ও ভোলার চরফ্যাশনে ট্রলারবোঝাই পচা অবস্থায় ঘাটে নিয়ে আসা সেই ৫০-৬০ মণ ইলিশ নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে শিকারের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা ওঠার সঙ্গে সঙ্গে মাছগুলো নিয়ে ঘাটে ফেরেন অসাধু জেলেরা।

দুর্গন্ধের ভাগাড় থেকে সবুজ উদ্যান, বদলে গেল চরফ্যাশনের প্রবেশমুখ
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার প্রবেশমুখে প্রায় ১৫ বছর ধরে ময়লা-আবর্জনা ফেলা হতো। এতে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। ভোগান্তিতে পড়তেন পথচারী ও আশপাশের বাসিন্দারা। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি ওই স্থানে ময়লা ফেলা বন্ধ করে আবর্জনা অপসারণ করা হয়।

আটকের ভয়ে নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে, ঘাটজুড়ে ইলিশের দুর্গন্ধ
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে একে একে ঘাটে নোঙর করছে ইলিশবোঝাই ট্রলার। এসব ট্রলার থেকে ঝুড়িভর্তি ইলিশ নামিয়ে আড়তে নেওয়া হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মাছ বেচাকেনা। কিছু মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছে। এরই মধ্যে পচা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘাটে...












