
দুর্নীতি প্রতিরোধ কমিটি বাউফল উপজেলার সভাপতি ও কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এ এইচ এম শহীদুল হককে (এমরান হাসান সোহেল) জেলে ভরার হুমকি দিয়েছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
আজ সোমবার বাউফল গার্লস স্কুলের প্রধান শিক্ষকের রুমে ইউএনও এ হুমকি দেন।
এ সময় ইউএনও বলেন, ‘আমি কারও ফোন ধরতে বাধ্য না। আমাকে চিঠি দিতে হবে। আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি।’
আজ ওই বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী কার্যালয় ও বাউফল দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ছিল।
ওই কমিটির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি জানান, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইউএনওকে আমন্ত্রণ জানানোর জন্য গত বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে প্রথম যাওয়া হয়। কিন্তু তিনি অফিসে ছিলেন না। এরপর শনি ও রোববার একইভাবে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য প্রতিরোধ কমিটির লোকজন তাঁর কার্যালয়ে গেলে তখনো তাঁকে পাওয়া যায়নি। ওই তিন দিনই কমিটির সভাপতি তাঁকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। সবশেষ গতকাল সন্ধ্যার পর তাঁকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।
এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম তাঁকে আমন্ত্রণ জানালে তিনি অনুষ্ঠানস্থলে আসেন।
আজ দুপুর ১২টার দিকে বিতর্ক প্রতিযোগিতার শেষ পর্বে অংশ নিতে ওই বিদ্যালয়ে আসেন ইউএনও। এ সময় তাঁকে দাওয়াত না দেওয়ার কৈফিয়ত তলব করলে প্রতিরোধ কমিটির সভাপতি তাঁকে বলেন, ‘একাধিকবার আপনার অফিসে গিয়েও পাইনি। এমনকি আপনাকে ফোন করেছি, আপনি রিসিভ করেননি।’ এ কথা শুনে হঠাৎ করে ইউএনও উত্তেজিত হয়ে ওঠেন।
সাংবাদিক এমরান হাসান সোহেল বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ইউএনও এ রকম আচরণ শুধু আমার সঙ্গেই নয়, সাধারণ মানুষের সঙ্গেও করা সমীচীন নয়।’
এ বিষয়ে জানতে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাকে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ‘শিক্ষার্থীরা অবজেকশন দিয়েছে, প্রোগ্রামটি একটি নির্দিষ্ট স্কুলে করা হয়েছে। এটি উপজেলা পরিষদেও করা যেত। এ ছাড়া আমি যত দূর জানি, এসব কমিটি আওয়ামী লীগের আমলের। এর বৈধতা নেই।’
আরও খবর পড়ুন:

আগামী ৩০ আগস্ট ডেনমার্কের সহযোগিতায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের প্রতিনিধি দলের সঙ্গে
১ সেকেন্ড আগে
যশোরের কেশবপুরে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় আলমসাধুর সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত ইয়াসিন আরাফাত উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাঁস্তা গ্রামের পল্লি চিকিৎসক রুস্তম আলীর ছেলে। চলতি বছর সে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
৮ মিনিট আগে
চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কমে যাওয়ায় রাজশাহীতে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের মধ্যে ক্ষোভও তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে লোডশেডিংকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য জেলার ১৪টি বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা চেয়েছে রাজশাহী পল্লী...
১২ মিনিট আগে
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে...
২২ মিনিট আগে