
যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়।
এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে নারী নেত্রী হাবিবা শেফার সভাপতিত্ব করেন। বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন সামাজিক ব্যক্তিত্ব আবুল হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, বিশিষ্ট রাজনীতিক হাসিনুর রহমান, প্রকৌশলী আবু হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহীন ইকবাল, নারী নেত্রী বীথিকা সরকার, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জনউদ্যোগের যুগ্ম আহ্বায়ক দীপক রায়, সনাতন ধর্ম সংঘ জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী, মহিলা পরিষদের যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, ছাত্রনেতা রাশেদ খান, যশোর পৌর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হীরনলাল সরকার, বৈষম্যবিরোধী সনাতন সমাজের জেলা আহ্বায়ক মৃণাল কান্তি দে প্রমুখ।

স্থানীয় সমাজকর্মী বুলবুল হাসান বলেন, ‘রায়হানের অদম্য ইচ্ছাশক্তি আমাদের বিমোহিত করে। সে সমাজের বোঝা না হয়ে সম্পদ হওয়ার চেষ্টা করছে। প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেলে সে বড় একটি দোকান দিয়ে পুরোপুরি স্বাবলম্বী হতে পারত।’
৪০ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পার্কিং করে রাখা জৈনপুরী এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং অপর দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বাসগুলো বাবুরহাট-ঢাকা সড়কে চলাচল করত।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারে বোরো আবাদের ভর মৌসুমে সেচের তীব্র সংকটে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। পানির অভাবে প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা যাচ্ছে না। আর যাঁরা আবাদ করেছেন, এমন অন্তত ৬০ হাজার কৃষক পর্যাপ্ত সেচ না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। খনন করা মাটি ডাম্প ট্রাকে করে বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হচ্ছে। ভারী ডাম্প ট্রাকের চাপে গ্রামীণ পাকা ও ইট বিছানো সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
৬ ঘণ্টা আগে