
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নুরজাহান শহরের পৌলি এলাকার বাসিন্দা আবুল খায়েরের স্ত্রী। একমাত্র সন্তান কাজল আক্তার ঢাকার ধামরাইয়ে স্বামীর বাড়িতে থাকেন। বাড়িতে নুরজাহান একাই থাকতেন।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, গতকাল রোববার দিনভর নুরজাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তাঁর মেয়ে কাজল। সাড়া না পেয়ে একপর্যায়ে প্রতিবেশীদের মায়ের খোঁজ নিতে অনুরোধ করেন তিনি। প্রতিবেশীরা গিয়ে দেখেন, নুরজাহানের ঘরে বাইরে থেকে তালা লাগানো। এ দিন রাত ১১টা ৫০ মিনিটে কাজল ধামরাই থেকে বাড়িতে এসে তালা খুলে ঘরের ভেতরে গিয়ে মেঝেতে মায়ের লাশ পড়ে থাকতে দেখেন। মানিকগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মানিকগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মানিকগঞ্জের সিংগাইরে মাদকবিরোধী অভিযানে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা হামলার শিকার হয়েছেন। এ সময় হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত মাদক কারবারি লাবু মিয়া (৫৪)কে ছিনিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
১ মিনিট আগে
রমজান মাসের শুরুতেই মানিকগঞ্জের ঘিওরে লেবুর বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। যে উপজেলায় ব্যাপক লেবু উৎপাদন হয়, সেখানেই এখন দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রান্তিক চাষিরা বলছেন, মধ্যস্বত্বভোগী ও অসাধু ব্যবসায়ী চক্রের কারণে তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন...
৫ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ও সীমানাপ্রাচীর সংস্কার এবং উপজেলা পরিষদের নির্বাচন দপ্তরের পাশে প্রবেশপথে দেয়াল ও ফটক নির্মাণে তিনটি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগে
রেললাইনঘেঁষা বস্তি। সেখানে মাদকের রমরমা কারবার। থানায় খবর দিলে পুলিশ বলে এটা রেলওয়ে থানার কাজ। আর রেলওয়ে থানা দায় এড়ায় মেট্রোপলিটন পুলিশকে দেখিয়ে। পুলিশের ঠেলাঠেলিতে সেখানে বাড়ছিল মাদক কারবারির সংখ্যা। ফলে বস্তির মাদক কারবার ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন এলাকাবাসী।
৫ ঘণ্টা আগে