
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী শর্মিলা ডিকেকে গত ৩ জানুয়ারি মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, রামামূর্তি নগরের সুব্রামানি লেআউটে তাঁর অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধারের পর পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪(৩)(৪) ধারায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে বৈজ্ঞানিক পদ্ধতি এবং প্রযুক্তিগত প্রমাণ ব্যবহার করে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে। গ্রেপ্তারকৃত তরুণ কর্ণেল কুরাই নিহতের পাশের বাসাতেই থাকত।
জিজ্ঞাসাবাদে কুরাই অপরাধ স্বীকার করেছে বলে জানা গেছে। সে পুলিশকে জানায়, ৩ জানুয়ারি রাত ৯টার দিকে যৌন লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে একটি স্লাইডিং জানালা দিয়ে সে শর্মিলার ঘরে ঢোকে। ভুক্তভোগী নারী বাধা দিলে সে জোরপূর্বক তাঁর মুখ ও নাক চেপে ধরে, যার ফলে তিনি প্রায় অচেতন হয়ে পড়েন। ধস্তাধস্তির এক পর্যায়ে ভুক্তভোগী রক্তাক্ত জখমও হন।
পুলিশ জানিয়েছে, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তি ওই নারীর পোশাক এবং অন্যান্য আলামত শোবার ঘরের তোষকের ওপর রেখে তাতে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর সময় সে ভুক্তভোগীর মোবাইল ফোনটিও চুরি করে নিয়ে যায়।
স্বীকারোক্তি এবং পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৩(১) (খুন), ৬৪(২), ৬৬ এবং ২৩৮ (প্রমাণ ধ্বংস) ধারায় মামলা করা হয়েছে। এই ঘটনায় বর্তমানে অধিকতর তদন্ত চলছে।

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
৬ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
৭ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
৭ ঘণ্টা আগে