
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বিদেশ থেকে আনা মেশিন ব্যবহার করে ইয়াবা তৈরির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা তৈরির মেশিন, বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য, ৮০০টি ইয়াবা বড়ি ও ২৫ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। আটক যুবকের নাম ফিরোজ (৩৭)। তিনি ঢাকার বাসাবো এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, ফিরোজ টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণ বেতকা গ্রামে তাঁর খালু রশীদ ঢালীর বাড়িতে অবস্থান করে ইয়াবা তৈরি করতেন। পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে দক্ষিণ বেতকা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযানে তাঁর ব্যবহৃত ইয়াবা তৈরির মেশিন ও প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছয় থেকে সাত মাস আগে ফিরোজ হংকং যান। পরে সেখান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন এনে খালুর বাড়ির পাকা ভবনের ভেতরে ইয়াবা উৎপাদন শুরু করেন। কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে বিদেশ থেকে তাঁর কাছে রাসায়নিক দ্রব্য আসত বলেও জানান তাঁরা।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তার ফিরোজ ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা। তিনি প্রায় পাঁচ বছর ধরে দক্ষিণ বেতকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এর মধ্যে তিনি একবার হংকং গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ স্বীকার করেছেন, ইয়াবা তৈরির মেশিন ও রাসায়নিক দ্রব্য তিনি বিদেশ থেকে এনেছেন এবং সম্প্রতি ইয়াবা উৎপাদন করে বিক্রির চেষ্টা করছিলেন।
রবিউল ইসলাম আরও জানান, ফিরোজের বিরুদ্ধে ঢাকায় একাধিক মাদক মামলা রয়েছে। তাঁর সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৯ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে