
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
শুটার জিন্নাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী জিন্নাতের জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই মামলার অপর ৩ আসামিকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন। যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন হত্যার মূল সমন্বয়কারী মো. বিল্লাল হোসেন ও তাঁর ভাই ঘটনার সহায়তাকারী আব্দুল কাদির এবং অপর সহায়তাকারী মো. রিয়াজ।
আজ বিকেলে চার আসামিকে আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানা-পুলিশের এসআই আমিনুল ইসলাম তিনজনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
প্রসঙ্গত, ২-৩ দিন ধরে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মুছাব্বির হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তার করা হয়।
তিন আসামির রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিদের আটকের পর তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মামলার মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অস্ত্রের উৎস শনাক্ত করা যাবে। এ ঘটনার সঙ্গে জড়িত অপরাপর আসামি এবং ঘটনার মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করা সম্ভব হবে।
উল্লেখ্য, ৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে রাত সাড়ে ৮টার দিকে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ানও গুলিবিদ্ধ হন।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন মুছাব্বির। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
ঘটনার পরদিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তেজগাঁও থানায় মামলা করেন মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম। বেশ কিছুদিন ধরে স্বামী হত্যার হুমকি পাচ্ছিলেন বলে পুলিশকে জানান তিনি।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে