
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল হাসান সোহাগকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. ওসমান গণির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
মামা যুবলীগের কর্মী রেজভী মুন্সীর সঙ্গে সোহাগের ইয়াবা সেবনের একটি ভিডিও ফাঁসের পর তাঁকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কারের খবর এল। গতকাল শনিবার ‘মামা-ভাগনের ইয়াবা সেবনের ভিডিওতে সমালোচনা’ শিরোনামে একটি সংবাদ আজকের পত্রিকায় প্রকাশিত হয়।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. ওসমান গণি জানান, তাঁরা তদন্ত করে ওই ভিডিওর সত্যতা পেয়েছেন। পরে দলীয় ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী সোহাগকে বহিষ্কার করা হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
০১ জানুয়ারি ১৯৭০
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
৩ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে...
৬ মিনিট আগে
পরকীয়ার অভিযোগ তুলে তিন মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে লাঠিপেটা করলেন পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ছগির হোসেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে...
১১ মিনিট আগে