Ajker Patrika

বরিশাল জিলা স্কুলের সেই ৬৫ গাছ কাটার নিলাম স্থগিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল জিলা স্কুলের সেই ৬৫ গাছ কাটার নিলাম স্থগিত
বরিশাল জিলা স্কুল। ছবি: আজকের পত্রিকা

ঝুঁকিপূর্ণ অজুহাতে বরিশাল জিলা স্কুলের ৬৫টি গাছ কাটার জন্য যে নিলাম ডাকা হয়েছিল, শেষপর্যন্ত তা স্থগিত করেছে স্কুল কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্কুলের প্রধান শিক্ষক ও নিলাম কমিটির সদস্যসচিব অনিতা রানী হালদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

স্কুলের ৬৫টি গাছ কাটার জন্য আগামীকাল বুধবার নিলাম হওয়ার কথা ছিল। এ নিয়ে ‘বরিশাল জিলা স্কুল: ঝুঁকির অজুহাতে ৬৫ গাছ কাটার আয়োজন’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর নিলাম স্থগিতের খবর এল।

স্কুলপ্রাঙ্গণে সবুজের সৌন্দর্য। ছবি: আজকের পত্রিকা
স্কুলপ্রাঙ্গণে সবুজের সৌন্দর্য। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক অনিতা রানী হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘গাছ বিক্রির বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। যে কারণে বুধবারের নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জানতে স্কুলের সভাপতি জেলা প্রশাসক ডেকেছিলেন। আমরা আজ গিয়েছিলাম তাঁর কাছে। এরপর নিলাম স্থগিত করা হয়েছে।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক রফিকুল আলম বলেন, দাঁড়িয়ে থাকা কোনো গাছে হাত দেওয়া যাবে না। ঝুঁকির অজুহাত দিয়ে গাছে হাত দিলে সবুজায়ন ও পরিবেশ নষ্ট হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেষ বিদায়ে সহকর্মীদের ব্যতিক্রমী শ্রদ্ধা: অ্যাম্বুলেন্সের সাইরেনে থমকে গেল জনপদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি আসছে

চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

জাবিতে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচের পদত্যাগ, গন্তব্য কি বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত