বরিশাল নগরীতে সাতটি শিয়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে বন বিভাগ। মামলার এজাহার আজ রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া হয়। আদালত সেটি গ্রহণ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম জানান, নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় শিয়াল হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন। পরে বরিশাল সদর বন কর্মকর্তা আরিফুর রহমান সরেজমিনে খোঁজখবর নেন। তিনি ৮ জুলাই তদন্ত প্রতিবেদন দেন। আজ আরিফুর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম (৩৩), মোহাম্মদ হারিস (৩৬), কামাল কামাল খলিফা (৩২) ও মোহাম্মদ জামাল খলিফাকে (৩২) আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সাত বন্য প্রাণীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন। বন্য প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ।
প্রসঙ্গত, নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় ২ জুলাই শিয়াল পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন এলাকার একদল ব্যক্তি। পরে মেরে ফেলা এসব শিয়ালের মাংস স্থানীয় বাসিন্দাদের নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাতে দেখা যায় এক ব্যক্তিকে। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছেন। এর মধ্যে এক নারীর লাশ রয়েছে। তার নাম জয়নব বেগম (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ চারজনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত নজরুলের ছেলে সামিউল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে। বর্তমানে আশুলিয়া শিমুলতলায় থাকেন। ওই কারখানার সামনে পেঁয়াজ-রসূন বিক্রি করতেন তাঁর বাবা। দুর্ঘটনার পর তিনি খবর পেয়ে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে গিয়ে তাঁর বাবাকে দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে
১ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০-১২ জন কৃষকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে