
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে বিষোদ্গারের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। সেই সঙ্গে পাবনায় এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।
গতকাল শনিবার সন্ধ্যায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের থানা রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আব্দুল হামিদ রোডের বাণী সিনেমা হল হয়ে শহীদ চত্বরের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্যসচিব কমল শেখ টিটু, যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, পাবনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হারুন অর রশীদ বাদশা প্রমুখ।
বক্তারা বলেন, শুক্রবার (১০ জুলাই) দুপুরে পাবনায় শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একই দিন নাটোরে সমাবেশে যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দেন। তাই এনসিপির বিতর্কিত নেতাদের বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে পাবনায় এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতারা।
এর আগে গতকাল সকালে একই দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পাবনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের নির্দেশনায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, জেলা জাসাসের সদস্যসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবি এম ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব, পাবনা সদর পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম হীরা, সদর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম তরু, আটঘড়িয়া উপজেলা জাসাসের সদস্যসচিব ফয়সাল আবু জার প্রমুখ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুরের সোনাপুর উত্তরপাড়ায় শাহ আলম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জান
১১ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় হামের লক্ষণ নিয়ে এক বছরের শিশু আবু তালহা মারা গেছে। গতকাল শনিবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। নিহত আবু তালহা কমলগঞ্জ উপজেলার জালালিয়া গ্রামের সুমন মিয়ার ছেলে।
১৯ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মুমতাহা জান্নাত (১৯) নামের এক গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে মুমতাহাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগে
রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী মারা গেছে। আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
২৫ মিনিট আগে