
বরগুনার পাথরঘাটায় নিখোঁজ হওয়ার এক দিন পর ধানখেত থেকে রিয়াজ (৩৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়াজ সদর ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মতি হাওলাদারের ছেলে।
নিহত রিয়াজের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বড় ভাইয়ের নতুন রিকশা নিয়ে বের হয়েছিলেন রিয়াজ। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৯টার দিকে তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা সারা রাত খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি।
শুক্রবার সকালে নিখোঁজের ঘটনায় রিয়াজের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের কাজীরহাট এলাকার ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে, রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া হোগলপাতি এলাকা থেকে রিয়াজের চালানো বিভাটেক রিকশাটি ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৭ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩৯ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪৪ মিনিট আগে