
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যা বিশিষ্ট আইসিউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আবার চালু হয়েছে। আজ রোববার বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে আইসিউ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাশ, সিভিল সার্জন ডা. আ. স. ম. মো: মাহবুবুল আলম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর আইসিউ সেবা চালু হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আইসিউ চালু হওয়া বাগেরহাটবাসীর জন্য গুরুত্বপূর্ণ। তবে এর সঙ্গে হাসপাতালে জনবল ও বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সংকট রয়েছে। সেগুলোরও সমাধান করা জরুরি। ভবিষ্যতে সিসিইউ, সিটিস্ক্যান এবং কিডনি ডায়ালাইসিসের মতো গুরুত্বপূর্ণ সেবা চালুর কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ।
শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, “একজন মুমূর্ষু রোগীর স্বজন জানে আইসিউ কত প্রয়োজনীয়। যন্ত্রপাতি থাকলেও, হাসপাতালে আইসিউ সেবা চালু ছিল না। আজকে এই সেবা চালুর মধ্য দিয়ে বাগেরহাটবাসী চিকিৎসা সেবায় একধাপ এগিয়ে গেল।” হাসপাতালের যেসব সংকট রয়েছে, তা পূরণের আশ্বাসও দেন তিনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, “আইসিউ’র জন্য ২৪ ঘন্টা প্যাথলজি ও পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থাকতে হয়। আমাদের সেই সুবিধা, সেই জনবল নেই। আবার আর্থিক সংকটও রয়েছে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি রোগীদের সেবা দেওয়ার। ডায়ালাইসিসের যন্ত্রপাতি, সিটিস্ক্যান মেশিনসহ যেসব সংকট রয়েছে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত আমরা পূর্ণাঙ্গ সেবা দিতে পারব।”
সিভিল সার্জন ডা. আ. স. ম. মো: মাহবুবুল আলম বলেন, “উপজেলা হাসপাতালগুলোর জটিল রোগের সেবা দেওয়ার সক্ষমতা না থাকায় জেলা হাসপাতালের উপর ভরসা করতে হয় বেশিরভাগ মানুষের। এখন জেলা হাসপাতালে আইসিউ চালু হওয়ায় সবাই আরও বেশি সেবা পাবে।” একই সঙ্গে তিনি স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার অনুরোধ জানান।
করোনাকালে ২০২১ সালের ২৩ এপ্রিল বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে তিনটি শয্যার মাধ্যমে আইসিউ সেবা চালু করা হয়। পরে বিভিন্ন সময়ে আরও ৭টি শয্যা যুক্ত করে ২০২৩ সালের ১৪ নভেম্বর মোট ১০ শয্যার আইসিউ ইউনিট উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত আইসিউ চালু ছিল। প্রকল্প শেষ হওয়ায় জনবলও উঠিয়ে নেয় মন্ত্রণালয়। এরপর থেকে দেড় বছরের বেশি সময় ধরে হাসপাতালের আইসিউ ইউনিট বন্ধ ছিল। অব্যবহৃত অবস্থায় ভেন্টিলেটর, পেশেন্ট মনিটরসহ মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হচ্ছিল। সবশেষ আজকে আবার আইসিউ ইউনিটটি উদ্বোধন করা হলো।

সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
৯ মিনিট আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুনবাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
১৫ মিনিট আগে
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
২৮ মিনিট আগে
নিখোঁজের ১৮ মাস পর জানা গেল, পাবনার ঈশ্বরদীর পাকশী রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা অর্ধগলিত কিশোরীর লাশটি ঝিনাইদহের মহেশপুরের নিঝুম খাতুনের (১৭)। নিখোঁজ হওয়ার চার দিন পর, ২০২৫ সালের ১৭ মার্চ ওই লাশ উদ্ধার করেছিল ঈশ্বরদী থানা-পুলিশ। পরিচয় না মেলায় অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছিল তাঁকে..
৩৫ মিনিট আগে