বাগেরহাট
বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহাসিক ও পর্যটনসমৃদ্ধ জেলা, যা মুঘল স্থাপত্য, খোলা মসজিদ ও নলদ্বীপ প্রকৃতির জন্য পরিচিত। জেলার খবর, উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক তথ্য ও স্থানীয় ঘটনা জানতে এই পেজে নিয়মিত আপডেট পাওয়া যাবে। এছাড়া জেলার ফকিরহাট, বাগেরহাট সদর, মোল্লাহাট, শরণখোলা, রামপাল, মোরেলগঞ্জ, কচুয়া, মোংলা ও চিতলমারী উপজেলার খবরও এখানে পাওয়া যাবে।

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণ, কনটেইনার লোডিং-আনলোডিং ইয়ার্ড, বিপজ্জনক পণ্য রাখার ইয়ার্ড এবং ৪৯টি প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হবে। চার বছর মেয়াদি প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা...

মোংলায় প্রধানমন্ত্রী, করবেন বন্দর আধুনিকায়নে ৪০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় তিনি সেখানে পৌঁছান। সেখানে তিনি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের
বাগেরহাটের ফকিরহাটে প্রতিবেশীর বসতবাড়িতে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আলী মুসা শেখ (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বসতবাড়ির সব মালামাল পুড়ে ছয় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

সিরাজগঞ্জের নিখোঁজ বৃদ্ধকে ফেরাল ফকিরহাট প্রশাসন
সিরাজগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পর বৃদ্ধ মো. আহসান আলীকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তাঁর দুই ছেলের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।












