বাগেরহাট সদর

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নছিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নছিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু
বাগেরহাট জেলা কারাগারে গলায় খাবার আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে খাওয়ার সময় তাঁর গলায় খাবার আটকে যায়। পরে তাঁকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলে ৫ দিন পর উদ্ধার
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরছিলেন জেলেরা। ওই সময় হঠাৎ ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ট্রলারটি ভাসতে ভাসতে একপর্যায়ে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা ট্রলারমালিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। পরে মালিক কোস্ট গার্ড পশ্চিম...

মোরেলগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি হত্যা
আজ দুপুরে নিজ ঘর থেকে রুমানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ভ্যানে করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন রুমানার স্বামী ভ্যানচালক রহমান খানসহ আরও দুজন। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।











