
সংস্কারের ৫ দফা দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের বাণিজ্য ভবন মাঠে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী।
আজ শনিবার বিকেলে তাঁরা এক বছর আগের দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতীকী এ প্রতিবাদ জানান। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা সংস্কার কাজ শুরু করার জন্য লেগে আছেন।
এক বছর আগের শিক্ষার্থীদের ৫ দফা দাবি ছিল আবাস-সংকট দূরীকরণ, জলাবদ্ধতা নিরসন করে রাস্তা-ড্রেন সংস্কার, মাঠ ভরাট, অডিটরিয়াম সংস্কার এবং বিভিন্ন বিভাগের অবকাঠামো সংস্কার ও শিক্ষক-সংকট দূরীকরণ।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার বিকেলে আন্দোলনকারীদের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের বাণিজ্যভবন মাঠে কচুগাছ লাগিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ফলে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।
২০২৫ সালের জুনে আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া ফেসবুকে লেখেন, ‘প্রতিশ্রুতি দেয়ার পরও দীর্ঘদিনে দৃশ্যমান কোনো সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে প্রতীকী কর্মসূচি হিসেবে কলেজের বাণিজ্য ভবন মাঠে কচুগাছ রোপণ করেছেন তাঁরা। সংস্কার না হওয়ায় মাঠটি এখন কার্যত “কচু চাষের” উপযোগী হয়ে উঠেছে।’
এ প্রসঙ্গে কলেজের ইতিহাস বিভাগের ছাত্র ফেরদৌস রুমী বলেন, গতবছর জুনে সর্বস্তরের শিক্ষার্থীরা কলেজের নানা খাতে সংস্কারের জন্য আন্দোলন করেন। পরে তাঁরা অধ্যক্ষের কাছে সুনির্দিষ্ট ৫ দফা দাবি জানান। অধ্যক্ষ প্রফেসর তাজুল ইসলাম দাবি মেনে নিয়ে দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেন। তিনি দাবি বাস্তবায়নে কমিটিও করে দেন। কিন্তু সেই কমিটি আর আলোর মুখ দেখেনি। যে কারণে তাঁরা প্রতীকী প্রতিবাদ হিসেবে শনিবার বিকেলে কলেজের বাণিজ্য ভবন মাঠে ৫টি কচুগাছ লাগিয়ে দিয়েছেন। তাঁরা মনে করেন, এমন প্রতিবাদ দেখে কলেজ কর্তৃপক্ষের হয়তো হুঁশ ফিরবে।
শিক্ষার্থীরা বলেন, বর্তমানে বিএম কলেজের সবচেয়ে বড় সমস্যা হলো তীব্র জলাবদ্ধতা। গোটা ক্যাম্পাস পানিতে ডুবে থাকে। কিন্তু এ বিষয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ধামাচাপা দিতে কেবল কমিটি করে দেয়।
এ ব্যপারে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তাজুল ইসলাম বলেন, সরকারি কাজে বেশ জটিলতা। লাল ফিতার দৌরত্ম্য অনেক। কলেজের হোস্টেল সংস্কারসহ বেশ কিছু কাজ আবার শিক্ষা প্রকৌশল যাচাইবাছাই করবে। জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব নিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। সংস্কারের দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীদের অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, আমরা চেষ্টা করছি।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে