Empty
বাগেরহাট

সুন্দরবনে ১০টি একনলা বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় ওয়ান শুটারগান ও ৪টি বন্দুকের পাইপ। এ ছাড়া ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও ২টি ওয়াকিটকি পাওয়া গেছে।

২০ বছর পর ভোটে নতুন নেতৃত্ব পেল বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা
দীর্ঘ ২০ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে বাগেরহাট জেলা স্টেডিয়ামে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

সম্পদের তথ্য গোপন, বাগেরহাটে আ.লীগ নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা (৬৯) এবং তাঁর স্ত্রী ঝর্না আলমের (৬২) বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন
সুন্দরবনে পাচারের সময় জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে শরণখোলা রেঞ্জ অফিসের পাশের ভোলা নদীতে নোঙর করে রাখা কার্গোটি থেকে ধোঁয়া বের হতে দেখেন বনরক্ষীরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।












