নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবাসহ মো. রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক রাসেল মিয়া পৌরশহরের কাজিয়াটি এলাকার মো. খোরশেদ আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, রাসেল একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকের আটটি মামলা রয়েছে। প্রতিবার কারাগার থেকে জামিনে বেরিয়ে আবার মাদক কারবার শুরু করেন তিনি। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের কাজিয়াটি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে ৭৫টি ইয়াবাসহ আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। আজ বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

মানিকগঞ্জের হরিরামপুর থানার জব্দ করা একটি মোটরসাইকেল আর পাওয়া যাচ্ছে না। মোটরসাইকেলটি থানার হেফাজতে থাকার পর মালিককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সেটি নিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু কয়েক দিন পর থানায় গিয়ে মালিক জানতে পারেন, মোটরসাইকেলটি আর সেখানে নেই।
৩ মিনিট আগে
সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। মৃত দুই ভাইবোন হলো চকিয়াচাপুর গ্রামের কৃষক মো. সারোয়ার মিয়ার শিশু শ্রেণিতে পড়ুয়া ছেলে আব্দুল সাহাদ (৬) ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নাদিয়া আক্তার (৯)।
২৮ মিনিট আগে
খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
৩৮ মিনিট আগে
শুক্রবার রাতে তাঁর স্বামীর ওপর হামলার পর তাঁকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, হামলাকারীরা খুব কাছ থেকে পেটে ও বুকে গুলি চালিয়েছে। একটি গুলি মাথা ছুঁয়ে বের হয়ে গেলেও দুটি গুলি শরীরের ভেতরে-একটি মেরুদণ্ডের হাড়ে এবং অন্যটি কিডনিতে আটকে আছে। এ ছাড়া গুলির আঘাতে
১ ঘণ্টা আগে