বাগেরহাটের মোল্লাহাটে ঘেরের মাছ চুরির অভিযোগে আব্দুস শুকুর মৃধা (৫০) নামের এক ব্যক্তির হাত-পা ও পাঁজরের হাড় ভেঙে দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আঙরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। স্বজনেরা আব্দুস শুকুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনি মোল্লাহাট উপজেলার ডাবরা গ্রামের বাসিন্দা।
ঘেরমালিক শোলাবাড়িয়া গ্রামের লিয়াকত মুন্সী জানান, তাঁর মৎস্যঘের থেকে মাছ চুরির সময় তাঁর ছেলে রোমান মুন্সী (২৬) শুকুর মৃধাকে আটক করেন। এ সময় শুকুরের সহযোগী দিনো মোল্লা তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন ছুটে এলে দিনো মোল্লা পালিয়ে যান। এরপর ঘটনাস্থলে উপস্থিত কিছু বিক্ষুব্ধ ব্যক্তি শুকুর মৃধাকে মারধর করেন। একপর্যায়ে তাঁর চোখে গুরুতর আঘাত করা হয়, যার ফলে তিনি দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতে তাঁর হাত, পা ও পাঁজরের হাড় ভেঙে যায়।
শুকুর মৃধার পুত্রবধূ নীলা বলেন, যদি তিনি অপরাধ করে থাকেন, তাহলে তাঁকে আইনের আওতায় এনে বিচার করা যেত। কিন্তু যেভাবে তাঁকে অমানবিক নির্যাতন করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় ঘেরমালিকেরা বলছেন, এলাকায় মাছ চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তাঁরা উদ্বিগ্ন। এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারধরের শিকার শুকুর মৃধাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। বুলেট বেকার ছিলেন। কে বা কারা এই হত্যায় জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
৩ মিনিট আগে
মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ফের বাড়ছে ভিড়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে বাইকের লম্বা সারি।
২২ মিনিট আগে
খুলনার পাইকগাছা পৌরসভার হাসপাতাল রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেয়ারীর (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর কক্ষে থাকা সহকর্মী ও টেকনিশিয়ান অন্তর সরকার নিখোঁজ রয়েছেন...
২৫ মিনিট আগে
দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৮ ঘণ্টা আগে