
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগ তুলে পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামীম (৬৫) হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ দুই এজাহারভুক্ত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর শুনানি শেষে বিচারক এনায়েতুল কবির তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিন আবেদনকারী দুই আসামি হলেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাজা আহম্মেদ ও দৌলতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আসাদুজ্জামান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খাজা আহম্মেদ দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের আবুল কালামের ছেলে। আসাদুজ্জামান একই উপজেলার হোসেনাবাদ গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। তাঁরা দুজনই পীর আব্দুর রহমান শামীম হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগ তুলে দৌলতপুর উপজেলার একটি দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। এ সময় দরবারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা পীর আব্দুর রহমানকে তাঁর কক্ষ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার তিন দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
ওসি খালেদুর রহমান বলেন, মামলার এজাহারভুক্ত দুই আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ দুপুরে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পীর হত্যা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে দুই দিনের এবং বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলামকে (২৩) একদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজারসংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং দুটি পিকআপ জব্দ করা হয়।
৫ মিনিট আগে
কেরানীগঞ্জের ঘাটারচরে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগে বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ওসি রুহুল কুদ্দুসসহ পুলিশ সদস্য ও শ্রমিক আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
১৬ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের একটি পুকুরে ডুবে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রায় ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। মূর্তিটি চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মিনিট আগে