
ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রায় ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। মূর্তিটি চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কিসমত ভৈষা গ্রামের মো. হাসান আহাম্মদ (২৬) এবং নন্দগাঁও মুন্সিপাড়া এলাকার মো. নাজমুল (৬৪)।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে র্যাব-১৩ এর সিপিসি-২ ও নীলফামারী ক্যাম্পের একটি দল উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মো. হাসান আহাম্মদের বাড়ির গোয়ালঘর থেকে কষ্টি পাথরের তৈরি বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

র্যাব আরও জানান, পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মূল্যবান এই মূর্তিটি সংগ্রহ ও সংরক্ষণ করেছিলেন। উদ্ধার হওয়া মূর্তিটির মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি। নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি। প্রায় ১১৫ কেজি ওজনের এই মূর্তিটির মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘দেশের প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। মূল্যবান এই মূর্তিটি পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিতে হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বরিশালে ইয়াবাসহ আটক এক ব্যক্তির আর্জেন্টিনার জার্সি এআই প্রযুক্তির মাধ্যমে ব্রাজিলের জার্সিতে পরিবর্তন করে গণমাধ্যমে ছবি পাঠানোর অভিযোগে বিএমপির এসআই তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।
৩ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নানার বিদ্যালয়ে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার ও চিকিৎসক।
৬ মিনিট আগে
সিরাজগঞ্জের শাহজাদপুরে শত শত পরিবার গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে। তবে সাম্প্রতিক সময়ে উৎপাদন ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন খামারিরা। তাঁদের অভিযোগ, গোখাদ্য, ওষুধ, শ্রমিকের মজুরি সব কিছুর দাম বেড়েছে কয়েক গুণ। অথচ দুধের দাম প্রায় আগের জায়গাতেই আটকে আছে।
১৮ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ চার ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে